September 18, 2026, 11:21 am
শিরোনাম:
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

রিপোর্টারের নাম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক দুই বস্তায় থাকা মোট ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ২ নম্বর চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে লাবিবা পরিবহন বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে মো. সোহাগ (৪১) ও মো. সুজন (২৯)-কে গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ১০ কেজি করে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. সোহাগ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গোয়াইলকান্দি (তিন কোনা পুকুর পাড় বাড়ি) এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে। অপর আসামি মো. সুজন সে মৃত নুরু মিয়ার ছেলে বর্তমানে সে আকুয়া গরুখড় মোড় এবং বর্তমানে গোয়াইলকান্দি (তিন কোনা পুকুর পাড় বাড়ি), কোতোয়ালী থানা, ময়মনসিংহে বসবাস করেন।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-৩২, তারিখ ১৭ জুলাই ২০২৬ এবং জিআর নম্বর-২৭২।

বিজয়নগর থানার কর্মকর্তা আহসান উল্লাহ ঘটনা সচেতা নিশ্চিত করে জানান, উক্ত দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST