July 19, 2026, 8:19 am
শিরোনাম:
উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ রানু মাসুকের নেতৃতে চলে পাড় ক্কাটা বিলীনের পাথে পর্যটন কেন্দ্র ‘শিমুল বাগান’, নির্মাণাধীন সেতু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ

রিপোর্টারের নাম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জেরে রংপুরের পীরগাছায় সাংবাদিক হাবিবুর রহমানকে ফেসবুক মেসেঞ্জারে অশালীন ভাষায় গালিগালাজ,ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান দৈনিক সকালবেলা ও তিস্তা সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং পীরগাছা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৬ ইং তারিখে জনস্বার্থ বিবেচনায় “পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওইদিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে “সোহেল মাসুদ” নাম ব্যবহারকারী একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি “MD Habibur Rahman Habib”-এর মেসেঞ্জারে যোগাযোগ করা হয়।
এসময় সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওই ব্যক্তি সাংবাদিক হাবিবুর রহমানকে উদ্দেশ্য করে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে হুমকি দিয়ে বলা হয়, “তুই কেন নিউজ প্রকাশ করছিস? তোকে দেখে নিব।” এছাড়াও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক হাবিবুর রহমান বলেন, “আমি একজন সংবাদকর্মী হিসেবে সবসময় বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশ করে আসছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সাধারণ মানুষের সমস্যা, অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরাই আমার দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি সরকার রবিউল আলম বিপ্লব বলেন, “সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, অনিয়ম ও সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার জানান, “সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য হুমকি-ধমকি দেওয়া হলে তা মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। একজন সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST