আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম
উপজেলা প্রতিনিধি:ফরিদপুর (পাবনা)
আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন ইঞ্জি. মো. ময়নুল ইসলাম। তিনি উপজেলার হাদল ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের বাসিন্দা এবং মরহুম হাজী বানু খাঁনের পুত্র।
হাদল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডটি বন্যাকান্দি, ভিটাকুচলিয়া, কুচলিয়া, মানানগ্রাম ও হরিপুর—এই পাঁচটি গ্রাম নিয়ে গঠিত। এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে ইঞ্জি. মো. ময়নুল ইসলাম বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন ও ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ওয়ার্ডের নাগরিকদের জন্য সরকারি সকল ধরনের সেবা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে কাজ করবেন। রাস্তা-ঘাট, ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
উল্লেখ্য, ইঞ্জি. মো. ময়নুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবার সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা মরহুম হাজী বানু খাঁন অতীতে এই ওয়ার্ডের নির্বাচিত সদস্য (ইউপি মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় জনগণের সেবা করার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।