July 12, 2026, 6:09 pm
শিরোনাম:
নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করে আসছেন।গতকাল বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এসে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করেন জাহিদুল ইসলামকে।জাহিদুল ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়ে লড়াকু সৈনিকের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন সৈয়দ মুফতি রেজাউল করিম। ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন: আমি অসহায় দরিদ্র মানুষের সব সময় পাশে দাঁড়াই,এখন পর্যন্ত মানুষের পাশে রয়েছি আর মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যাব।আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়েছে,আমি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে লড়াকু সৈনিকের মতো ইসলামের জন্য লড়ে যাবো।আমরা ইসলামকে ভালোবেসে একটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি সেই সাথে সব সময় সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। নওগাঁয় দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার নওগাঁর শাপাহারে আমের গাড়িতে চাঁদাবাজি করার অপরাধে ৫ চাঁদাবাজ সদস্যকে আটক পটিয়ার এমপির পক্ষে উপজেলা যুবদল সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু’র ত্রাণ বিতরন রাজশাহীতে ৪১ বোতল ভারতীয় মদ জব্দ কুমিল্লার নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে মহানগর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি বিজয়নগরে ৯৯৯ কলে উদ্ধার ৩১ গরুবোঝাই ট্রাক ও জিম্মি হেলপার। তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি

নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি

রিপোর্টারের নাম

নতুন পানিতে চাঙা চলনবিল, বেড়েছে দেশি মাছের আমদানি

মো ইয়াছিন আলী (সিরাজ গঞ্জ) প্রতিনিধি:
কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তারাশ উপজেলার চলনবিল অঞ্চলে নতুন পানি প্রবেশ করতে শুরু করেছে। নতুন পানির টানে বিলের জলাশয়গুলোতে দেশি প্রজাতির ছোট মাছের আমদানি এক লাফে বহুগুণ বেড়েছে। ফলে চলনবিল অধ্যুষিত তারাশ উপজেলার বিভিন্ন হাট-বাজার এখন দেশি মাছের সমারোহে মুখর হয়ে উঠেছে।
জেলেদের দাবি, গত তিন দিন ধরে তাদের জালে ধরা পড়ছে প্রচুর দেশি প্রজাতির মাছ। তারাশ বাসস্ট্যান্ডের সকালের মাছ বাজার ঘুরে দেখা যায়, প্রায় দুই শতাধিক পেশাদার ও মৌসুমী জেলে টেংরা, পুঁটি, কৈ, শোল, শিং, গুচিসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ বিক্রি করছেন।
পৌরসভার তারাশ চলন বিল গ্রামের জেলে মালেক সরদার বলেন, কয়েক দিন ধরে বিলে ভালোই মাছ পাওয়া যাচ্ছে। নতুন পানিতে মাছের চলাচল বেড়েছে। তবে জাল ফেললেই মাছের সঙ্গে ডিমওয়ালা ছোট মাছও উঠে আসছে।
তবে নতুন পানির এই প্রাচুর্যের মধ্যেও উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয় জেলেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ জেলে অভিযোগ করেন, বর্তমানে অনেকেই নিষিদ্ধ ‘চায়না দুয়ারি জাল’ ব্যবহার করছেন। এতে বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও ডিমওয়ালা মাছ নির্বিচারে ধরা পড়ছে, যা ভবিষ্যতে দেশি মাছের উৎপাদনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এদিকে মাছের সরবরাহ বেড়েছে ঠিকই, কিন্তু দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তারাশ বাসস্ট্যান্ড বাজারে মাছ কিনতে আসা স্কুল শিক্ষক জয়নাল আবেদীন বলেন, “মাছের আমদানি বেশি হলেও দামে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে নতুন পানির দেশি মাছের স্বাদের জন্য একটু বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে। বাজার ঘুরে জানা যায়, বর্তমানে মাঝারি চিংড়ি প্রতি কেজি ৮০০ টাকা, ছোট গুচি ৬০০ টাকা, মাঝারি গুচি ৮০০ টাকা, টেংরা ৩০০ থেকে ৪০০ টাকা, ছোট পুঁটি ১০০ টাকা, মাঝারি পুঁটি ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ৩০০ টাকা, চান্দা মাছ ২০০ টাকা, শোল মাছ ৪০০ থেকে ৬০০ টাকা এবং মাঝারি বোয়াল মাছ ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।শুধু তারাশ বাসস্ট্যান্ড ও বাজারেই নয়, উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া, সাতপুকুরিয়া, বিয়াশ ও জামতলী এলাকার সাপ্তাহিক হাটেও দেশি মাছের আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরবরাহ বাড়ায় ডাহিয়া ব্রিজসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে একটি অস্থায়ী পাইকারি মাছের আড়ৎ, যেখানে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত খুচরা ও পাইকারি কেনাবেচা চলে। একইভাবে পারিল ব্রিজ ও বিয়াশ চলন বিল এলাকায় মোড় গুলো তে এলাকাতেও গড়ে উঠেছে অস্থায়ী মাছের বাজার। এসব বাজার থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ ট্রাক ও পিকআপযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।
‘চলনবিল সমাজ কল্যাণ সংস্থার’ সভাপতি ও সাপ্তাহিক উত্তর গণজীবন পত্রিকার সম্পাদক মো. আব্দুর রশিদ বলেন, নতুন পানির কারণে চলনবিলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তবে দেশি মাছের এই প্রাচুর্য ধরে রাখতে ডিমওয়ালা মাছ ও পোনা রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে প্রশাসনকে আরও কঠোর অভিযান পরিচালনা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করে আসছেন।গতকাল বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এসে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করেন জাহিদুল ইসলামকে।জাহিদুল ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়ে লড়াকু সৈনিকের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন সৈয়দ মুফতি রেজাউল করিম। ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন: আমি অসহায় দরিদ্র মানুষের সব সময় পাশে দাঁড়াই,এখন পর্যন্ত মানুষের পাশে রয়েছি আর মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যাব।আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়েছে,আমি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে লড়াকু সৈনিকের মতো ইসলামের জন্য লড়ে যাবো।আমরা ইসলামকে ভালোবেসে একটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি সেই সাথে সব সময় সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

Developed by: BD IT HOST