August 15, 2026, 9:11 am
শিরোনাম:
ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন  সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর ধামইরহাট খেলনা ইউনিয়নের গোবড়াপাড়ায় ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কলমাকান্দায় কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু বড়াইগ্রামে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের সিংড়ায় এসএসসি ফলাফলে উপজেলা সেরা মাহজাবিন ইকবাল মাধুর্য রাণীনগর থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি লাভ আখাউড়ায় ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীর গ্রেফতার.

নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

রিপোর্টারের নাম

নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁয় প্রায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নওগাঁ সদর উপজেলার মশরপুর জামে মসজিদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় জেলার প্রায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে দুটি করে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৭ হাজার মসজিদ রয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও গাছের চারা রোপণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মো. মারুফ রায়হান, জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে ফলজ গাছের মাধ্যমে ভবিষ্যতে স্থানীয়ভাবে ফলের চাহিদা পূরণেও ভূমিকা রাখবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি করে গাছ লাগানোর বিষয়ে সবাইকে সচেতন ও উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের বৃক্ষরোপণ কার্যক্রমকে সফল করতে জেলাজুড়ে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সমাজের প্রতিটি জায়গায় বৃক্ষরোপণ নিশ্চিত করতে তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাজুড়ে একযোগে এই কর্মসূচি বাস্তবায়নের ফলে ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক সবুজায়ন বাড়বে এবং পরিবেশ সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST