November 12, 2026, 1:11 pm
শিরোনাম:
কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে ১ কোটি ২২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ফরিদপুর থানা পুলিশ এর অভিযানে ৫ জন গ্রেফতার জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার। পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২. পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার

গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে ১ কোটি ২২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

রিপোর্টারের নাম

গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে ১ কোটি ২২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচন অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ১ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড.চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-এট-ল)। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ মোবারক হোসেন। কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মোতালেব হোসেন, গাজীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল ইসলাম সিকদার, কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক মোঃ মাহমুদ সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ, সদর বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক প্রমূখ। জেলা পরিষদ কর্তৃক গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচন প্রকল্পের ৯০ জনকে ১২ লাখ ৩০ হাজার টাকা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের আওতায় ৬০ টি প্রকল্পে ১ কোটি ১০ লাখ টাকা সহ সর্বমোট ১ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে গাজীপুর জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী শিক্ষার্থী,অসহায় ও দরিদ্র পরিবার সহ বিভিন্ন প্রজেক্ট এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST