July 19, 2026, 7:51 am
শিরোনাম:
উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ রানু মাসুকের নেতৃতে চলে পাড় ক্কাটা বিলীনের পাথে পর্যটন কেন্দ্র ‘শিমুল বাগান’, নির্মাণাধীন সেতু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ জরুরি

রিপোর্টারের নাম

গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ জরুরি — জেলা প্রশাসক
জাহিদুল হক জাহিদ : সিরাজগঞ্জ
আজ ১৯ মে মঙ্গলবার সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম। তিনি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন গণপতি রায়। তিনি গ্রাম আদালতের চলমান কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, মোঃ আব্দুল হান্নান সরকার এবং উপজেলা সমন্বয়কারীগণ।
সভাটি সঞ্চালনা করেন গণপতি রায়।
উল্লেখ্য, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে। প্রকল্পটির সহযোগিতায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার। বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST