September 3, 2026, 7:13 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: রাব্বি হাসনাত ইমন

কানাইঘাটের থানার ঝিংগাবাড়ী ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে কানাইঘাট থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।”

তিনি বিশেষভাবে মাদক,চোরাচালান,অনলাইন জুয়া, ইভটিজিং,চুরি,ডাকাতি ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে। তবে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ নয়, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”

গাছবাড়ী দক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, ঝিংগাবাড়ী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, গাছবাড়ী দক্ষিণ বাজার বণিক সমিতির সহ সভাপতি তাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, কানাইঘাট থানার এসআই দূর্গা কুমার, ঝিংগাবাড়ী ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল্লাহ, ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ,৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির,১ নং ওয়ার্ড সদস্য মাহমুদ হোসেন, সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ ও রাব্বি হাসনাত ইমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST