October 4, 2026, 10:59 pm
শিরোনাম:
বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ উখিয়ায় শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান রাঙ্গামাটি সরকারি কলেজে বিভাগভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অবকাঠামো ৫০ শয্যার, জনবল চলছে ৩১ শয্যার—অষ্টগ্রামে স্বাস্থ্যসেবায় সংকট চিকিৎসক-নার্সের পদ শূন্য, বাড়ছে রোগীর চাপ ও ভোগান্তি ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হোমনায় যুব ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে।

উখিয়ায় শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি

রিপোর্টারের নাম

উখিয়ায় শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া সদর দারোগা বাজার কেন্দ্রীয় মহা শ্মশানের সীমানা প্রাচীর (দেওয়াল) ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে ভাঙা প্রাচীর দ্রুত পুনর্নির্মাণ এবং এ ঘটনার সাথে জড়িত চিহ্নিত দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আজ (রবিবার) উখিয়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। ‘দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন এবং পরিচালনা পরিষদ, উখিয়া, কক্সবাজার’-এর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একটি চিহ্নিত দুর্বৃত্ত চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করার লক্ষ্যে শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুর করেছে। এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, অনতিবিলম্বে শ্মশানের সীমানা প্রাচীর সরকারি বা নিজস্ব উদ্যোগে পুনর্নির্মাণ করতে হবে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে দারোগা বাজার সমাজ শ্মশান ভৈরব ও দুর্গা মন্দির উন্নয়ন এবং পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উখিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST