October 4, 2026, 10:59 pm
শিরোনাম:
বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ উখিয়ায় শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান রাঙ্গামাটি সরকারি কলেজে বিভাগভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অবকাঠামো ৫০ শয্যার, জনবল চলছে ৩১ শয্যার—অষ্টগ্রামে স্বাস্থ্যসেবায় সংকট চিকিৎসক-নার্সের পদ শূন্য, বাড়ছে রোগীর চাপ ও ভোগান্তি ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হোমনায় যুব ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চাটমোহর থানায় মাদকবিরোধী অভিযান: ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে।

বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ

রিপোর্টারের নাম

বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সন্দেহ হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে কাভার্ড ভ্যানটি থেকে ভারতীয় বিভিন্ন ধরনের ১৩ হাজার ৩৫১ পিস প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, আটক ভারতীয় চোরাচালানি পণ্য ও কাভার্ড ভ্যানের মোট সিজার মূল্য ৮০ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা।
আটক করা ভারতীয় প্রসাধনী সামগ্রী ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ২৫ বিজিবি।
,
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST