October 1, 2026, 11:26 pm
শিরোনাম:
জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন। জামালপুরে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবক গ্রেপ্তার। জামালপুরে দ্বিতীয় দিনের মত নিয়োগ পত্রের দাবীতে আমরণ অনশন চলছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৫১ জন নিয়োগ বঞ্চিতদের। ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহানের যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড. ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে আলতাদিঘী উদ্যানে বৃক্ষরোপণ অষ্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে উত্তেজনা, ভেন্যু পরিবর্তনের দাবী জামালপুরে ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইন টাক্সফোর্স কমিটির সভা কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির

জামালপুরে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবক গ্রেপ্তার।

রিপোর্টারের নাম

জামালপুরে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবক গ্রেপ্তার।

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার গাবেরগ্রাম এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার শংকরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মোঃ কাওসার (৩০) ও একই গ্রামের বকুল প্রামাণিকের ছেলে জুয়েল (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল গাবেরগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বগুড়া থেকে ইয়াবা নিয়ে মাদারগঞ্জে এসেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তারা কোথা থেকে ইয়াবা সংগ্রহ করেছিলেন এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে এনেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, গ্রেপ্তার দুজনই বগুড়া জেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কাওছার আহমেদ,
জামালপুর।
৩০.০৯.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST