September 23, 2026, 7:21 pm
শিরোনাম:
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লা লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ

আরকান্দি গ্রামে ঈদগাহ মাঠ পাকাকরণ কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম

আরকান্দি গ্রামে ঈদগাহ মাঠ পাকাকরণ কাজের উদ্বোধন

মোঃমকবুল হোসেন, ফরিদপুর পাবনা

পাবনার ফরিদপুর উপজেলার আরকান্দি গ্রামে ঈদগাহ মাঠ পাকাকরণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭০ পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মোঃ আলী আছগার সাহেবের অর্থায়নে এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার সাবেক আমির মোঃ শাপিনুর ইসলাম এবং পুংগলি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল আলিম।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST