July 19, 2026, 7:58 am
শিরোনাম:
উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ রানু মাসুকের নেতৃতে চলে পাড় ক্কাটা বিলীনের পাথে পর্যটন কেন্দ্র ‘শিমুল বাগান’, নির্মাণাধীন সেতু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

অফিস সহকারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রিপোর্টারের নাম

অফিস সহকারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি: মোহাম্মদ ইয়াসিন আলী

সিরাজগঞ্জের প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ লিখনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান এবং মাস শেষে বেতন উত্তোলন করেন।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট অফিস সহকারী লিখন অনেক সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তবে হাজিরা খাতায় তার স্বাক্ষর পাওয়া গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, “মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সঙ্গেও কথা বলে জানা যায়, লিখন দীর্ঘদিন ধরে নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তবুও তিনি বেতন গ্রহণ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় প্রধান শিক্ষকের সম্পৃক্ততার বিষয়েও স্থানীয়ভাবে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগের বিষয়ে যথাযথ প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST