November 11, 2026, 2:04 pm
শিরোনাম:
পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২. পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন

ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৮ মে (সোমবার) ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিরুল আরাফাত।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আমিরুল আরাফাত বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে কোনো ভোগান্তি ছাড়া দ্রুততম সময়ে আধুনিক ভূমি সেবা প্রদান করা এবং তাদের ডিজিটাল সেবার সাথে পরিচিত করানো।”

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকেরা সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান ও পরামর্শ পাবেন।

ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিশেষ হেল্পলাইন চালু রেখেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬১২২ নম্বরে এবং প্রবাসীরা বিদেশ থেকে +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ নম্বরে কল করে সরাসরি ভূমিসেবা ও তথ্য সহায়তা নিতে পারবেন। মেলা প্রাঙ্গণে এই হেল্পলাইনগুলোর প্রচার ও ব্যবহার বিধি সাধারণ মানুষকে বিশেষভাবে বুঝিয়ে দেওয়া হবে।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST