September 10, 2026, 6:47 am
শিরোনাম:
পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার কক্সবাজারের রামুতে শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন ও মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার সাফল্যের ২৮ বছরে বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে কবি, লেখক ও সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ’র জন্মদিন আজ মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু রাণীশংকৈলে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম

পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম

পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ। একই অভিযানে একটি চুরি মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই ওয়াজেদ আলী, এএসআই শাহানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে রাউৎনাগধাপাড়া এলাকা থেকে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. মিলি খাতুন (৪৮), পিতা মৃত রইচ, স্বামী মো. আনোয়ার হোসেন ও মোছা. রুনু খাতুন (৪৬), পিতা মৃত ইদ্রিস শাহ, স্বামী মৃত মাহবুব আলম মধু। তারা উভয় রাউৎনাগধাপাড়া, গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে ফরিদপুর থানার মামলা নং-০৩, তারিখ ০৪/০৯/২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৩৪-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই এলাকার মো. সম্রাট (২২), পিতা মৃত হাসমতকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ফরিদপুর থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST