November 10, 2026, 4:09 pm
শিরোনাম:
টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন অষ্টগ্রামে মরহুম ইউনুছ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও গণসংযোগ – ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড ফরিদপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড রামুতে শ্রীশ্রী আদ্যশক্তি মা কালী মন্দিরের উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড জামালপুরের বকশীগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা

রিপোর্টারের নাম

সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা

পাবনা প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল আজিজ ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাজ গ্রামের প্রয়াত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST