September 9, 2026, 3:34 pm
শিরোনাম:
কক্সবাজারের রামুতে শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন ও মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার সাফল্যের ২৮ বছরে বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে কবি, লেখক ও সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ’র জন্মদিন আজ মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু রাণীশংকৈলে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত

কক্সবাজারের রামুতে শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন ও মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে

রিপোর্টারের নাম

কক্সবাজারের রামুতে শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন ও মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল রামুর পূর্ব ধর পাড়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নয়ন ধর ও জয়তী ধরের প্রথম পুত্র শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন এবং উপলক্ষে আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী অধিবাস কীর্তন, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) সোমবার সন্ধ্যায় শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে এই আধ্যাত্মিক উৎসবের সূচনা হয়। উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীর পূর্ব শিকারপুরের শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ ১০৮ শ্রীপদ স্বরূপ দাশ বাবাজী।তিন দিনব্যাপী এই অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন মঙ্গলবার ভোর থেকে অহোরাত্র মহানামযজ্ঞের সূচনা হয়। দুপুরে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদনের পর রাতেও দূর-দূরান্ত থেকে আসা শত শত ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। আজ ২২ ভাদ্র (০৯ সেপ্টেম্বর) বুধবার সকালে মহানামযজ্ঞের পূর্ণাহুতি এবং বৈষ্ণব বিদায়ের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।সমগ্র অনুষ্ঠানটি মতি রঞ্জন ধরের বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির ও মহাপুণ্য মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শয়ন ধর। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এবং শৌনকের পিতা-মাতা উপস্থিত সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST