September 9, 2026, 1:19 pm
শিরোনাম:
সাফল্যের ২৮ বছরে বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে কবি, লেখক ও সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ’র জন্মদিন আজ মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু রাণীশংকৈলে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত চাটমোহরে অসহায় আক্কাস আলীর ভিটেমাটি দখলের অপচেষ্টা, আদালতে পিটিশন দায়ের রাঙ্গামাটি ইয়ুথ মিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি সিয়াম সম্পাদক নয়ন সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা

সাফল্যের ২৮ বছরে বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

রিপোর্টারের নাম

সাফল্যের ২৮ বছরে বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

​নাটোরের বড়াইগ্রামের আহমেদপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাপার ল্যাড স্কুল-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন খাতুন।
​প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।

​সকালে বিদ্যালয়ের ৩৫ জন কোমলমতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন শরীফ হাতে তুলে দেওয়া হয়। এবং বিদ্যালয়ের দীর্ঘ পথচলার স্বীকৃতিস্বরূপ সরকারি নিবন্ধনের মূলপত্রটি সভাপতি মো. সাইফুল ইসলাম প্রধান শিক্ষিকার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
​এছাড়াও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সফলতার ২৮ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ​এবং ২০২৫ সালের বিভিন্ন শ্রেণীতে সেরা সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি, ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ ও দেশ গড়ার মূল কারিগর। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।
​পরিশেষে, বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত ও যুগোপযোগী করার প্রত্যয় ব্যক্ত করে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST