July 25, 2026, 9:11 am
শিরোনাম:
কুমিল্লায় উল্টো রথযাত্রা মহোৎসবে লাখো ভক্তের ঢল রামুতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!! হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন ঘিরে প্রাণচাঞ্চল্য: সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই আশুগঞ্জে ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার বিজয়নগরে বিদ্যালয়ের মেরামত বরাদ্দে অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

রিপোর্টারের নাম

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের সেচ সংযোগের ট্রান্সফরমার চুরির ঘটনায় আল আমিন ওরফে দিপু (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার বিকালে উপজেলার নগর এলাকা থেকে তাকে আট করা হয়। আটক আল আমিন ওরফে দিপু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দিবাগত রাতে উপজেলার উত্তর জগদীশপুর এলাকায় স্থাপিত সেচ সংযোগের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের যন্ত্রাংশের মূল্য প্রায় ৯০ হাজার ১২৫ টাকা। চুরি হওয়া যন্ত্রাংশগুলোর মোট মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা। বিষয়টি পল্লীবিদ্যুের কর্মকর্তারা মৌখিকভাবে পুলিশকে জানান। তারপর থেকে চোর ধরতে অভিযান শুরু করে পুলিশ। এদিকে চোর চক্রের সদস্যরা ট্রান্সফরমারগুলো চুরি করে পাশ্ববর্তী কোন গ্রামে লুকিয়ে রাখে। পরে গতকাল বৃহস্পতিবার বিকালে যন্ত্রাংশগুলো আনতে যান আল আমিন। খবর পেয়ে নগর এলাকায় গিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ থানায় মামলা করেন পল্লীবিদ্যুতের মোহনগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ঝিমটি অভিযোগকেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মো. ওবাইদুল্লাহ ইকবাল। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, আল আমিনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।

২৪/০৭/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST