September 19, 2026, 1:15 pm
শিরোনাম:
ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’ স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সকালের নির্মলতায় ব্যায়াম, গান আর ডাবের পানিতে প্রাণ জুড়ায় ধর্মসাগর পাড়ের ‘সুপ্রভাত’ আইনজীবী, চিকিৎসক, প্রফেসর ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর ধর্মসাগর পাড় চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ অনুষ্ঠিত  ডেঙ্গুমুক্ত বড়াইগ্রাম গড়তে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ

ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’

রিপোর্টারের নাম

ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’

ছাবেদুল সরকার
পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরায় শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতন, মাদক, সন্ত্রাসসহ সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিবাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ডেমরা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ডেমরা পল্লী পাঠাগার ও নুপুর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা ডেমড়া হাজী জয়নুুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক  ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাফিজ উদ্দিন প্রমুখ

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, শিশু নির্যাতন বন্ধ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অন্যায়-অবিচার দেখেও নীরব না থেকে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, ‘নীরবতা নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চাই’—এই বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। একটি নিরাপদ, মাদকমুক্ত ও শিশু-বান্ধব সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST