বিজয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টানমণিপুর এলাকায় টানমণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ আলম পত্তন ইউনিয়নের লক্ষ্মীমুড়া (হাজীবাড়ী) এলাকার আবুল খায়েরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে শাহ আলমের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে শাহ আলমের বিরুদ্ধে বিজয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756