September 19, 2026, 8:01 am
শিরোনাম:
স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সকালের নির্মলতায় ব্যায়াম, গান আর ডাবের পানিতে প্রাণ জুড়ায় ধর্মসাগর পাড়ের ‘সুপ্রভাত’ আইনজীবী, চিকিৎসক, প্রফেসর ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর ধর্মসাগর পাড় চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ অনুষ্ঠিত  ডেঙ্গুমুক্ত বড়াইগ্রাম গড়তে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার

ডেঙ্গুমুক্ত বড়াইগ্রাম গড়তে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু

রিপোর্টারের নাম

​​​ডেঙ্গুমুক্ত বড়াইগ্রাম গড়তে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু

মোঃ মেহেদী হাসান, ​বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

​নাটোরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়াইগ্রাম উপজেলায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
​শনিবার বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে বনপাড়া পৌর অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সরকারের দায়িত্বশীল ঊর্ধ্বতন কতৃপক্ষ। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও পরিচ্ছন্নতা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
​আলোচনা সভা শেষে বনপাড়া পৌর শহরে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নাটোর জেলা বিএনপির সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম।
​এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের সুধীজন র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালি শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST