September 19, 2026, 1:15 pm
শিরোনাম:
ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’ স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সকালের নির্মলতায় ব্যায়াম, গান আর ডাবের পানিতে প্রাণ জুড়ায় ধর্মসাগর পাড়ের ‘সুপ্রভাত’ আইনজীবী, চিকিৎসক, প্রফেসর ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর ধর্মসাগর পাড় চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ অনুষ্ঠিত  ডেঙ্গুমুক্ত বড়াইগ্রাম গড়তে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ

নওগাঁয় ধামইরহাটে পুলিশ সুপারের নির্দেশনায় গভীর রাতে অভিযান, মাদকসেবনরত ৪ জন আটক

রিপোর্টারের নাম

নওগাঁয় ধামইরহাটে পুলিশ সুপারের নির্দেশনায় গভীর রাতে অভিযান, মাদকসেবনরত ৪ জন আটক

নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় জেলার চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চারজন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করেছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ধামইরহাট থানার একটি বিশেষ টিম উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামের রামজনম রবিদাসের শ্মশানে অভিযান চালায়। এ সময় মাদকসেবনরত অবস্থায় চারজনকে মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. মো. সোহেল রানা (২৭), পিতা: মো. আবু সুফিয়ান, মাতা: মোছা. রেজিয়া বেগম, গ্রাম: বিহারীনগর।২. মো. মিলন ইসলাম (২১), পিতা: মো. ময়ফুল ইসলাম, মাতা: মোছা. মনি বেগম।৩. মো. মেহেদী হাসান (২৭), পিতা: মৃত হেলাল উদ্দিন, মাতা: মোছা. রিতা বেগম। (উভয়ের ঠিকানা: দক্ষিণ চকযদু)৪. মো. মিলন ইসলাম (২৭), পিতা: মো. জহুরুল ইসলাম, মাতা: মোছা. জাকিয়া সুলতানা, গ্রাম: উত্তর চকযদু।
গ্রেফতারকৃত সকলের বাড়ি ধামইরহাট থানা, নওগাঁ জেলায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি সুযোগ পেলেই মাদক বিক্রি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST