May 23, 2026, 9:07 pm
শিরোনাম:
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২ মাদক কারবারি কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার- রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ কুমিল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শাহ আলীর মাজারে হামলার বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন সাবেক জামায়াত নেতা জিল্লুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার র‍্যাপিড অভিযানে : দুর্ধর্ষ দুই ছিনতাইকারী গ্রেফতার মাজারে ভক্তদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিটিপির বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২ মাদক কারবারি

রিপোর্টারের নাম

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২ মাদক কারবারি

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২২ মে ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি দল রানীনগর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রানীনগর থেকে নওগাঁ শহরের দিকে মাদক বহন করে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে রানীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামের রাজুর বাড়ির সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় নাম্বারবিহীন একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে পৌঁছালে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের চালক সোহাগ বাবু (৪০), পিতা- আব্দুল জলিল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রানীনগর, জেলা- নওগাঁর হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলের পেছনে থাকা শাকিল (২৮), পিতা- আনারুল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রানীনগর, জেলা- নওগাঁর হেফাজত থেকে আরও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST