September 19, 2026, 11:55 am
শিরোনাম:
স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সকালের নির্মলতায় ব্যায়াম, গান আর ডাবের পানিতে প্রাণ জুড়ায় ধর্মসাগর পাড়ের ‘সুপ্রভাত’ আইনজীবী, চিকিৎসক, প্রফেসর ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর ধর্মসাগর পাড় চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরল পাউবো ( সিবিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ অনুষ্ঠিত  ডেঙ্গুমুক্ত বড়াইগ্রাম গড়তে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু ফরিদপুর থানা পুলিশের অভিযানে সিআর মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২ মাদক কারবারি

রিপোর্টারের নাম

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২ মাদক কারবারি

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২২ মে ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি দল রানীনগর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রানীনগর থেকে নওগাঁ শহরের দিকে মাদক বহন করে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে রানীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামের রাজুর বাড়ির সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় নাম্বারবিহীন একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে পৌঁছালে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের চালক সোহাগ বাবু (৪০), পিতা- আব্দুল জলিল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রানীনগর, জেলা- নওগাঁর হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলের পেছনে থাকা শাকিল (২৮), পিতা- আনারুল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রানীনগর, জেলা- নওগাঁর হেফাজত থেকে আরও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST