September 2, 2026, 8:33 am
শিরোনাম:
জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার র‍্যাপিড অভিযানে : দুর্ধর্ষ দুই ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টারের নাম

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার র‍্যাপিড অভিযানে : দুর্ধর্ষ দুই ছিনতাইকারী গ্রেফতার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন
নওগাঁ শহরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পিছনে ধানক্ষেত এলাকায় গরু আনতে যান মোহন হোসেন (২৬)। এ সময় অজ্ঞাত তিন দুষ্কৃতকারী তাকে ধারালো চাকু দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা চালায়।
মোহন বাধা দিলে দুষ্কৃতকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে বন্ধু নুর ইসলাম (২৫) এগিয়ে এলে তাকেও গুরুতর আহত করা হয়। পরে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শাহীন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করেন।
বিরামহীন অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (২২ মে) রাত ১টা ১৫ মিনিটে নওগাঁ শহরের নুনিয়া পট্টি ফলপট্টি এলাকা থেকে ছিনতাইকৃত ১ হাজার ৯০০ টাকা, একটি ধারালো এন্টিকাটার ও একটি ধারালো চাকুসহ চিহ্নিত দস্যু ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ রায়হান (২১) এবং মোঃ লিটন (৩৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রায়হানের বাড়ি শেখপুরা প্রেমতলী ব্রিজ ভরিয়া পাড়া এবং লিটনের বাড়ি জনকল্যাণ শিশুপার্ক এলাকায়। উভয়েই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “শহরে ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ বিরামহীনভাবে কাজ করছে। যারা সামান্য টাকার জন্য মানুষকে নির্মমভাবে আঘাত করে, সেই ছিনতাইকারী জানোয়ারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST