July 20, 2026, 9:06 am
শিরোনাম:
আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

সাবেক জামায়াত নেতা জিল্লুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

সাবেক জামায়াত নেতা জিল্লুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারঃ শামীম আহমেদ, পাবনা।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান মাস্টারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৫) বিকেল ৫টার পর শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়।
“আব্দুর রহমানের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “জিল্লুর রহমানের উপর হামলা কেন—প্রশাসন জবাব চাই” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভকারীরা বলেন, “জিল্লু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।” তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও শালীনতার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
বিক্ষোভ মিছিলটি মাদার বাড়ীয়া বাজার থেকে শুরু হয়ে দাসমরিচ গ্রাম, কালিয়ানজিরি গ্রাম ঘুরে সবুজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রথমেই বক্তব্য দেন খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবুল কালাম আজাদ। তিনি বলেন, “সন্ত্রাসী খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা এই হামলার সাথে জড়িত, তাদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে চাই। যদি কোনো নিরপরাধ ব্যক্তির নাম ভুলক্রমে এসে থাকে, আমরা তাদের মুক্তি কামনা করি। নিরপরাধ কাউকে হয়রানি করা হোক তা আমরা চাই না। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক।”
এসময় বক্তারা অভিযোগ করেন, আব্দুর রহমান ও স্বপন একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে এবং সেই বাহিনীই পরিকল্পিত ভাবে জিল্লুর রহমানের উপর হামলা চালিয়েছে।
মিছিল শেষে বক্তব্য দেন খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, “খুনি আব্দুর রহমানের গোষ্ঠী পরিকল্পিত ভাবে জিল্লুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ওত পেতে ছিল। গতরাতে যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে জিল্লুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল শক্তি হলো ঐক্য ও চারিত্রিক দৃঢ়তা। এই শক্তিকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী দমিয়ে রাখতে পারবে না। আজ জিল্লুর রহমানের উপর হামলা হয়েছে, আগামীতে অন্য নেতাদের উপরও হামলার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা ও খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। পরে কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST