May 5, 2026, 10:39 am
শিরোনাম:
বান্দরবানে জেলা পরিষদের শিক্ষা বৃত্তি বিতরণ শুরু।। হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৫অনুষ্ঠিত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্টিত নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষকদের বরণ সিরাজগঞ্জে স্কুলছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ভাঙ্গুরা খান মরিচ ইউনিয়নের বিএম কলেজে নিরাপত্তা প্রহরী নিয়োগের দাবিতে সাগর প্রিন্সিপালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল কক্সবাজার উখিয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে পুর্নমিলনী,ভাগবত পাঠ,হিসাব উপস্থাপন ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় নৃসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রীমদ্ভাগবত পাঠ

রিপোর্টারের নাম

কুমিল্লায় নৃসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রীমদ্ভাগবত পাঠ

তাপস চন্দ্র সরকার।।
বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে কুমিল্লা ছাতিপট্টিস্থিত শ্রী শ্রী নরসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা, শ্রীমদ্ভাগবত পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ কুমিল্লা মহানগর শাখার সহযোগিতায় নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে কুমিল্লার প্রাণকেন্দ্র ছাতি পট্টি নৃসিংহ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আজ-কাল বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
এরমধ্যে আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টা হতে যথাক্রমে মঙ্গল আরতি, জলভরা, মঙ্গলঘট প্রতিষ্ঠা, গুরুপূজা, নৃসিংহ দেবের পূজা, প্রতিষ্ঠাযজ্ঞ, পুষ্পাঞ্জলি শেষে শ্রীমদ্ভাগবত পাঠ আস্বাদন। এরপর সন্ধ্যায় অভিষেক অনুষ্ঠান, আনন্দ র‍্যালী ও প্রদীপ প্রজ্জ্বলন শেষে অনুষ্ঠানে আগত ভক্ত-শ্রোতার মাঝে বিতরণ করা হয় অনুকল্প প্রসাদ।
আগামীকাল ১লা মে শুক্রবার সকাল সাড়ে ৮টায় দীক্ষাদান অনুষ্ঠান শেষে উদ্বোধনী ফলক উন্মোচন। এতে ফলক উন্মোচন করবেন- প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সভাপতি শাহ্ মোঃ আলমগীর খান, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ভিপি মোঃ মাহাবুবুর রহমান দুলাল ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা।
এ ছাড়াও দুপুরবেলা মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভজন সংগীত এবং সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ। সবশেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST