September 10, 2026, 1:45 pm
শিরোনাম:
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশের ওজনে প্রতারণা। অতঃপর-মাছ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা গরিব-অসহায়ের পাশে থাকা নেতা ভিপি শামীম খান চান উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পাবনার ফরিদপুরে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই নারী ও চুরি মামলায় ১ জন গ্রেপ্তার কক্সবাজারের রামুতে শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন ও মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার সাফল্যের ২৮ বছরে বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে কবি, লেখক ও সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ’র জন্মদিন আজ মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু

ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশের ওজনে প্রতারণা। অতঃপর-মাছ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম

ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশের ওজনে প্রতারণা।
অতঃপর-মাছ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার এলাকায় ওজন মেশিনে কারচুপি করে ইলিশ মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আনন্দবাজার এলাকার মাছের পাইকারি ও খুচরা আড়ত ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেসার্স সিয়াম মিয়া নামের ইলিশ মাছ বিক্রির দোকানে ওজন মেশিনে অভিনব কৌশলে কারচুপির বিষয়টি ধরা পড়ে। অধিদপ্তর সূত্রে জানা যায়, দোকানের ইলিশ মাছ বিক্রেতা আপেল মাহমুদ ওজন মেশিনের ভেতরের অংশে রাবার ও রশি সংযুক্ত করে রেখেছিলেন। রশিটির অপর প্রান্ত গামছার আড়ালে তার হাতের কাছে রাখা ছিল। রশি টানা বা ঢিলা করার মাধ্যমে তিনি ইচ্ছেমতো ওজন নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ করা হয়।
অভিযানে রশি ও রাবারসহ কারচুপির সরঞ্জামটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। পরে আপেল মাহমুদ কারচুপির বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আপেল মাহমুদকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এসব তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST