September 23, 2026, 7:23 pm
শিরোনাম:
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লা লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ

উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

রিপোর্টারের নাম

উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ১৭ জুলাই (শুক্রবার), উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে মন্দিরের প্রাঙ্গণে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক উখিয়া উপজেলা সংসদ সভাপতি শ্রীমতি বেবি প্রভা দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলার সভাপতি অ্যাডভোকেট শ্রীযুক্ত রবীন্দ্র দাশ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ অর্থ সম্পাদক শ্রীযুক্ত সজল কান্তি ধর।
এই অনুষ্ঠানে উপস্থাপনা করেন উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতন শিক্ষক শ্রীযুক্ত সজীব কান্তি দে, ও  বাগীশিক উখিয়া উপজেলা সংসদের  সহ-অর্থ সম্পাদক শ্রীযুক্ত রাজীব নন্দী।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার অংশ হিসেবে এই সবুজ উদ্যোগটির আয়োজন করা হয়।
আরো উপস্থিত থাকেন উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST