September 3, 2026, 7:55 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

রিপোর্টারের নাম

সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা ‘কাতার চ্যারিটি’র সহায়তায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে ভূট্টার আটা মিলের মেশিন এবং ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ২৩টি পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৮টি ভূট্টার আটা তৈরির মিল মেশিন, ৮টি সাধারণ ট্রাইসাইকেল এবং ৭টি টুকটুক ট্রাইসাইকেল।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটির এই উদ্যোগ সিংড়ার পিছিয়ে পড়া পরিবারগুলোর নিজস্ব কর্মসংস্থান ও স্থায়ী জীবিকা অর্জনে বড় ভূমিকা রাখবে।​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST