October 21, 2026, 4:50 am
শিরোনাম:
গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন, আরিফা সুলতানা রুমা এমপি রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে ২০ টি অটো রিকসা বিতরন বিজয়নগরে মাদ্রাসার দপ্তরি কারাগারে বিজয়নগরের সাপুটিয়া বিলে মাছ লুটের অভিযোগ। ইজারাদারের দাবি, প্রতিবছর ১২ লাখ টাকা রাজস্ব দিয়েও লোকসানের মুখে পড়তে হচ্ছে ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার পাবনার ভাঙ্গুড়ায় মিছমেথুইর কালী ও দুর্গা মন্দিরে ধুমধামে শারদীয় দুর্গোৎসব

কুমিল্লার নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে মহানগর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

রিপোর্টারের নাম

কুমিল্লার নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে মহানগর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

কুমিল্লার নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কুমিল্লার সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেন সংগঠনের নেতারা।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বাবু অমল দত্ত, সহ-সভাপতি অচিন্ত্য দাস টিটু, চঞ্চল চক্রবর্তী, অপু চৌধুরী ও দিলিপ নাগ কানাই, সাধারণ সম্পাদক পিংকু চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু ঘোষ, সাংগঠনিক সম্পাদক তপু চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর দাস এবং সহ-দপ্তর সম্পাদক শিব প্রসাদ মজুমদার (রাহুল)। এছাড়া মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক রোজী আক্তার কুমিল্লার সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সহযোগিতার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে জেলা প্রশাসকের সফল কর্মজীবন কামনা করেন মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST