September 5, 2026, 6:09 am
শিরোনাম:
কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের নেতা বিজয়নগরে স্কফ সিরাপসহ যুবক গ্রেফতার বিপুল উৎসাহ-উদ্দীপনায় কুমিল্লায় পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার.

কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টারের নাম

কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তাপস চন্দ্র সরকার।।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কুমিল্লায় শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কুমিল্লা মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সম্প্রদায়ের সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সভাপতি শ্রী অমল চন্দ্র দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী পিংকু চন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, কুমিল্লা রামঠাকুর আশ্রমের সাধারণ সম্পাদক ড. দুলাল নন্দী, ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চঞ্চল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, কুমিল্লা স্বর্ণ কুটির ডেভেলপারস প্রাঃ লিঃ-এর চেয়ারম্যান প্রদীপ কুমার নন্দী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ খোকন।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কুমিল্লা রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দ, মুরাদনগর শ্রীকাইল ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য এবং কুমিল্লা জগন্নাথদেব মন্দির ইসকনের সভাপতি সূদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর নন্দী বাবু এবং মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক। অনুষ্ঠানে কুমিল্লার সনাতনী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক পিংকু চন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শ্রী অচিন্ত্য দাশ টিটু।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই ও যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু ঘোষ।

গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব সঞ্চালনা করবেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ দাস ও সহ-সাংগঠনিক সম্পাদক সাগর দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি শ্রী অমল চন্দ্র দত্ত।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা এবং সনাতন সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST