November 11, 2026, 1:32 pm
Toggle navigation
Home
Live Tv
শিরোনাম:
পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই
ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন
রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২.
পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার
উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক
জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী
টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন
নেত্রকোনায় ধান শুকাতে ব্যস্ত কৃষক, ঝলমলে রোদে জনমনে ফিরেছে স্বস্তি সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় গত কয়েক দিনের টানা বৃষ্টির পর সোমবার সকাল থেকে রোদের দেখা মিলেছে। মঙ্গলবার সকাল থেকে ঝলমলে রোদ। পানিও কিছুটা কমতে শুরু করেছে। এতে হাওরাঞ্চলের কৃষকের মনে স্বস্তি ফিরেছে। অনেকেই কাটা ধান ও গবাদিপশুর জন্য খড় রাস্তায় ও আঙিনায় ত্রিপল বিছিয়ে রোদে শুকাতে দিয়েছেন। কেউ কেউ পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন। বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলার বাহাদুরকান্দা এলাকার কৃষক বাবুল হোসেন বলেন, ‘সোমবার সকাল থেকে এখন পর্যন্ত দিন ভালোই যাইতাছে। সকাল থেকে কড়া রইদ উঠছে। ভিজা কিছু ধান ও খড় সড়কে শুকাতে দিছি। এভাবে কয়েক দিন রইদ উঠলে ধান আর গরুর জন্য খড় শুকানো যাইব।’ বড়খাপন গ্রামের কৃষক জীবন সরকার বলেন, ‘গত চার দিন ভারী বৃষ্টি না থাকায় গুরাডোবা হাওরের পানি হালকা কমেছে। পরিবারের লোকজন নিয়ে পানিতে তলিয়ে যাওয়া তিন কাঠা (২৪ শতক) ধান কেটেছি। এভাবে টানা রোদ উঠলে কিছুটা হলেও আমাদের মতো কৃষকদের রক্ষা হবে।’ এদিকে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে আরও জানা গেছে,গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হয়নি। এতে কংস ও উব্দাখালী নদীর পানি কমেছে। তবে ধনু নদের পানি খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। অবশ্য এতে বন্যার বা হাওরের ধান খেতে কোনো প্রভাব পড়বে না। পাউবোর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, গত ৭২ ঘণ্টায় নেত্রকোনায় ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়। আগামী তিন দিন ভারী বৃষ্টি বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ধনু নদের পানি বাড়ার কারণ হলো জেলার বিভিন্ন নদ-নদীর পানি ধনু নদ দিয়ে মেঘনায় প্রবাহিত হয়। অন্যদিকে নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল ইসলাম জানান, জেলায় আবাদ করা ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমির মধ্যে হাওরাঞ্চলে আবাদ হয়েছে প্রায় ৪২ হাজার হেক্টরের বেশি জমিতে। এর মধ্যে ভারী বৃষ্টিতে ১৮ হাজার ১৭৫ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭২ হাজার কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষকেরা বলছেন, ক্ষতির পরিমাণ আরও বেশি। খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম বলেন, হাওরে তাঁদের একমাত্র ফসলই হচ্ছে বোরো ধান। এই ধানের ওপর তাঁদের সারা বছর সংসারের খরচ নির্ভর করে। এবার অতিরিক্ত বৃষ্টিতে হাওরের অর্ধেক খেতের ধান পানিতে নষ্ট হয়ে গেছে। পানি আসার আগে ডিজেল–সংকটে হারভেস্টার দিয়ে ধান কাটা যায়নি। এরপর পানি এলে বেশি টাকা দিয়েও শ্রমিক পাওয়া যায়নি। মোহনগঞ্জের খুরশিমুল গ্রামের কৃষক আলয় সরকার বলেন, ডিঙাপোতা হাওরে অনেক ধান পানির নিচে। এখন রোদ থাকলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে। ০৭/০৫/২০২৬ ইং
নেত্রকোনায় ধান শুকাতে ব্যস্ত কৃষক, ঝলমলে রোদে জনমনে ফিরেছে স্বস্তি
ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি
ভালুকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন
প্রকৃতির রুদ্রমূর্তিতে ডুবল কৃষকের স্বপ্ন: পত্নীতলার বিলগুলোতে ধান নয়, এখন শুধু হাহাকার
নাসিরনগরে হাওরের ধান পানির নিচে: আহাদ মিয়ার মৃত্যু, ফসল হারিয়ে দিশেহারা হাজারো কৃষক
বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, অটোরিকশা যাত্রীদের নিত্য যন্ত্রণা
05
06
07
08
Our Like Page
সর্বশেষ আপডেট
জনপ্রিয় পোস্ট
পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই
ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন
রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২.
পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার
উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক
জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী
টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন
বিবাহ বিচ্ছেদের পর আবার শারীরিক সম্পর্ক: ভাঙ্গুরা খান মরিচ ইউনিয়নে চাঞ্চল্য ঘটনা
ভাংগুড়ায় পুনরায় অনৈতিক পরকিয়া কর্মকাণ্ডে এলাকায় আটক আনছার ফকিরের ছেলে হাবিবুর
খান মরিচ ইউনিয়নের দাসমরিজ গ্রামের জামাত কর্মী পরকীয়ায় আটক
Unibrains’ Kachugari এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পাবনার পুংঙ্গলী ইউনিয়নে মানবতার সেবায় বাবুল আক্তার
প্রকৃতির বুকে দণ্ডায়মান খেজুর গাছ, গ্রামবাংলার সৌন্দর্যে নতুন মাত্রা
ভাগুড়া উপজেলা বিদ্যুৎ না থাকার কারণে তীব্রতায় গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ হোমনা উপজেলা শাখার কমিটি গঠিত তারক-সভাপতি।। অনিক-সাধারণ সম্পাদক
পাবনায় খাসচরে খাল খননের উদ্যোগে তিন ফসলি আবাদি জমি হুমকিতে, ক্ষুব্ধ কৃষক
কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সম্পাদক ও প্রকাশক:
মোঃ শামীম আহমেদ
,
নির্বাহী সম্পাদকঃ
শারমিন আক্তার,
আইন উপদেষ্টাঃ
এডভোকেট তাপস চন্দ্র সরকার
আইন উপদেষ্টা:
এডভোকেট তাপস চন্দ্র সরকার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফোন
:
০১৮৫২৭৬৪৪৪৫
ই-মেইল:
timetv24@gmail.com
All rights reserved © 2026 timetv24.com
Privacy Policy
Developed by:
BD IT HOST