August 3, 2026, 12:35 am
শিরোনাম:
এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ নোয়াখালীতে মৎস্য খামারে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন কটিয়াদীতে মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা জোরদার, ওসিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কৃষক দলের আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ফেসবুকে প্রেম থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করে চীনা যুবক ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন ​ নোয়াখালীতে হেফাজতের সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন, উস্কানি ও মিথ্যাচারের দাবি হেযবুত তওহীদের

প্রকৃতির রুদ্রমূর্তিতে ডুবল কৃষকের স্বপ্ন: পত্নীতলার বিলগুলোতে ধান নয়, এখন শুধু হাহাকার

রিপোর্টারের নাম

প্রকৃতির রুদ্রমূর্তিতে ডুবল কৃষকের স্বপ্ন: পত্নীতলার বিলগুলোতে ধান নয়, এখন শুধু হাহাকার
আব্দুল আজিজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ২ মে, ২০২৬
পত্নীতলা, নওগাঁ: বৈশাখের সোনালী রোদে মাঠ ভরা পাকা ধানের সোঁদা গন্ধে এখন কৃষক দম্পতির হাসিমুখে থাকার কথা ছিল। গোলা ভরা ধান আর নবান্নের উৎসবে মেতে ওঠার স্বপ্নে বিভোর ছিল পুরো জনপদ। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। চারদিকে আনন্দের বদলে ছড়িয়ে ছিটিয়ে আছে কেবল বুকফাঁটা হাহাকার।
গত কয়েকদিনের টানা অঝোর ধারায় বৃষ্টি আর সীমান্ত পেরিয়ে আসা ভারত থেকে আসা উজানের ঢলে এখন তলিয়ে গেছে কৃষকের শেষ সম্বল। উপজেলার বিখ্যাত ‘নান্দাস বিল’ এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। যেখানে মাইলের পর মাইল শুধু থৈ থৈ পানি, আর তার নিচেই পচে নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির আধাপাকা ও পাকা বোরো ধান।
মাঠের চিত্র: স্বপ্ন যখন জলমগ্ন
সরেজমিনে আমাইড় ইউনিয়নের বিভিন্ন বিল এলাকা ঘুরে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। কৃষকরা বুক সমান পানিতে নেমে ধান কাটার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST