August 4, 2026, 3:19 am
শিরোনাম:
সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: মনোনয়ন বিতরণ শুরু, ২১ আগস্ট ভোট। লংগদুতে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও কমিটি গঠন সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১ ​নওগাঁয় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় নিরলস পথচলা; অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফোটাচ্ছেন হাসি নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার-ক্ষুদ্র ব্যবসায়িদের পূর্নবাসনের আর্জি স্থানিয় এমপি-চেয়ারম্যানের কাছে কুমিল্লা ধর্মসাগর পাড়ে সুর, সৌহার্দ্য আর সকালের নাস্তার মিলনমেলা এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ নোয়াখালীতে মৎস্য খামারে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ও রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় পুষ্টিসমৃদ্ধ  জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও বাজার সংলগ্ন মাঠে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভোমরাদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য মোছা: ফাতেমা বেগম।

নারী সদস্য ফাতেমা বেগম তার বক্তব্যের শুরুতেই হারভেস্টপ্লাস ও ইএসডিও কে ধন্যবাদ জানান এবং বলেন যে তিনি নিজেই জিংক ধান ব্রি ধান৭৪ এর আবাদ করেছেন এবং এই চালের ভাত তার পরিবারসহ খাবেন। তিনি উপস্থিত সকলের প্রতি “জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয়ই মেলে” এর বাস্তবায়ন ও প্রচারণায় কাজ করার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন, অত্র এলাকার উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, কুশরিগাঁও জামে মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম, ভেলাতৈর আদর্শ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অতুল চন্দ্র রায় ও বীজ সার ব্যবসায়ী মোঃ আলী আজম।

উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত দেরশতাধিক কৃষকের মাঝে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশদ আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বাবুল হক ও মোঃ জয়নাল আবেদীন এবং হারভেস্টপ্লাস বাংলাদেশ এর রিয়েক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও পিও মোঃ মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST