কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, কুমিল্লা জেলা শাখার ২০২৬-২০২৭ সনের সাধারণ নির্বাচন আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সহকারী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ৩টি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। অপর ১২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (সিভিল কোর্ট) পদে মোঃ রবিউল হাসান, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি কোর্ট) পদে মোঃ এমরান হোসেন রনি, দপ্তর সম্পাদক পদে মোঃ মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক পদে সৌরভ চন্দ্র মজুমদার, প্রচার সম্পাদক পদে মোঃ একরামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মাহাবুবুর রহমান এবং নির্বাহী সদস্য পদে মোঃ সজিব মিয়া, মোঃ ইয়াছিন, মোঃ অহিদুর রহমান মজুমদার, মোঃ হেলাল উদ্দিন ও মোঃ জহিরুল ইসলাম।
অন্যদিকে, সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদক—এই তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মাহাবুবুর রহমান ও মোঃ নজরুল ইসলাম মুন্সী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবির হোসেন ও মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া। অর্থ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আবুল কাশেম ও মোঃ আবু তাহের ফরাজী।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ চলছে। আগামী ১০ সেপ্টেম্বর ভোটগ্রহণের মধ্য দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পদের নেতৃত্ব নির্ধারণ হবে।
নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ আঃ হক মজুমদার।
এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী ও মোঃ লোকমান হোসেন।