August 20, 2026, 11:57 am
শিরোনাম:
প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর প্রয়াণে কুমিল্লায় শোকের ছায়া বড়াইগ্রামে বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নওগাঁ গোস্তোহাটি মোড়ে অভাবের সংসারে ঢোঁকাদিতে বৌদি দিলেন চায়ের ষ্টল ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: গোমস্তাপুরে যোগ দিয়েই অসহায় বৃদ্ধার পাশে নবাগত ইউএনও জিল্লুর রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ – সম্পাদক মাহতাব ফারাহী

ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

রিপোর্টারের নাম

ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

মোঃ মাছুম বিল্লাহ
ঝালকাঠি জেলা প্রতিনিধি:

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রায় সহস্রাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন মিয়াজি, যুগ্ম আহ্বায়ক ফয়সাল মিঠু, সদস্য সচিব মারুফ বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST