August 10, 2026, 6:11 am
শিরোনাম:
আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান আশুগঞ্জে সিএনজিতে বিদেশি সিগারেট উদ্ধার, ৩ চোরাকারবারী গ্রেফতার পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় সাইদুর রহমান বাচ্চু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড ধর্মসাগরের ভোরে জেগে ওঠে বাংলার প্রাণ ব্যায়াম শেষে লোকসংগীতের আসর, প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলা; প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রীরামপ্রসাদ ভদ্র রামপালে সংসারের খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক অসহায় নারী

পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় সাইদুর রহমান বাচ্চু

রিপোর্টারের নাম

পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় সাইদুর রহমান বাচ্চু

মোঃ জাহিদুল হক জাহিদ

“যদি লক্ষ থাকে অটুট, দেখা হবে বিজয়ে”
এই স্লোগানকে সামনে রেখে আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে জোর আলোচনায় রয়েছেন
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মা ও সহধর্মিনীর অনুপ্রেরণায় তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে জীবনের পথ চলা।
বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।
একই সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করছেন।
দীর্ঘদিনের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত সাইদুর রহমান বাচ্চু
বিগত ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মাঝেও রাজপথ ছাড়েননি।
দুঃসময়ে জেলা বিএনপিকে সুসংগঠিত রাখা
এবং আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায়
তরুণ প্রজন্মের কাছে তিনি আদর্শের প্রতীক।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক আলোচনায়
সমর্থকরা তাকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান।
তাদের মতে, সাংগঠনিক দক্ষতা, জনগণের সাথে নিবিড় যোগাযোগ
এবং মানবিক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য।
আধুনিক, পরিচ্ছন্ন ও মাদক মুক্ত সিরাজগঞ্জ পৌরসভা গড়া।জলাবদ্ধতা নিরসন ও
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান যমুনার পাড়ে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা ব্যবসা-বান্ধব পরিবেশ ওখেলাধুলা-সংস্কৃতিতে তরুণদের উৎসাহ সাইদুর রহমান বাচ্চু বলেন,”পৌরবাসী যদি ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন,
তবে আমি নিজেকে পৌরবাসীর খাদেম হিসেবে নিয়োগ করব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা ও দলীয় মনোনয়নের পরই প্রার্থী চূড়ান্ত হবে। তবে এখনই সাইদুর রহমান বাচ্চুকে ঘিরে
সমর্থকদের প্রত্যাশা ও প্রচারণা বেশ জোরালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST