October 11, 2026, 9:17 pm
শিরোনাম:
মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

মাদারবাড়ীয়া স্কুল গেট সংলগ্ন সড়কে মরণফাঁদ: সামান্য বৃষ্টিতেই অচল যানবাহন, ভোগান্তিতে হাজারো মানুষ

রিপোর্টারের নাম

মাদারবাড়ীয়া স্কুল গেট সংলগ্ন সড়কে মরণফাঁদ: সামান্য বৃষ্টিতেই অচল যানবাহন, ভোগান্তিতে হাজারো মানুষ

এনামুল হক, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়ীয়া স্কুল গেট সংলগ্ন সড়কের মাত্র ১০০ ফুট জায়গা সংস্কারের অভাবে বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই অংশে সৃষ্টি হয় হাঁটু সমান কাদা ও বিশাল গর্তের। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের এই ভাঙা অংশে কাদা ও গর্তে চাকা দেবে গিয়ে পণ্যবাহী একটি বড় ট্রাক উল্টে যাওয়ার উপক্রম হয়েছে। শুধু ট্রাক নয়, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহনই এখানে এসে আটকে যাচ্ছে। অনেক সময় যাত্রীদের গাড়ি থেকে নেমে কাদা ঠেলে পার হতে হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ঠিক সামনেই এমন কর্দমাক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থা হওয়ায় প্রতিদিন তাদের নোংরা পানি ও কাদা মাড়িয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুরো সড়কটি মোটামুটি ভালো থাকলেও মাত্র এই ১০০ ফুট অংশ দীর্ঘ দিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত স্থানটি পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। হাজার হাজার মানুষের প্রতিদিনের এই দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST