November 25, 2026, 2:41 pm
শিরোনাম:
পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কলমাকান্দায় গ্যাস সিলিন্ডারের আগুনে শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র বকশীগঞ্জে তেল ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ী জরিমানা। মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার(পলাশ পাল, ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ

মাদারবাড়ীয়া স্কুল গেট সংলগ্ন সড়কে মরণফাঁদ: সামান্য বৃষ্টিতেই অচল যানবাহন, ভোগান্তিতে হাজারো মানুষ

রিপোর্টারের নাম

মাদারবাড়ীয়া স্কুল গেট সংলগ্ন সড়কে মরণফাঁদ: সামান্য বৃষ্টিতেই অচল যানবাহন, ভোগান্তিতে হাজারো মানুষ

এনামুল হক, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়ীয়া স্কুল গেট সংলগ্ন সড়কের মাত্র ১০০ ফুট জায়গা সংস্কারের অভাবে বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই অংশে সৃষ্টি হয় হাঁটু সমান কাদা ও বিশাল গর্তের। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের এই ভাঙা অংশে কাদা ও গর্তে চাকা দেবে গিয়ে পণ্যবাহী একটি বড় ট্রাক উল্টে যাওয়ার উপক্রম হয়েছে। শুধু ট্রাক নয়, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহনই এখানে এসে আটকে যাচ্ছে। অনেক সময় যাত্রীদের গাড়ি থেকে নেমে কাদা ঠেলে পার হতে হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ঠিক সামনেই এমন কর্দমাক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থা হওয়ায় প্রতিদিন তাদের নোংরা পানি ও কাদা মাড়িয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুরো সড়কটি মোটামুটি ভালো থাকলেও মাত্র এই ১০০ ফুট অংশ দীর্ঘ দিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত স্থানটি পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। হাজার হাজার মানুষের প্রতিদিনের এই দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST