November 11, 2026, 1:41 pm
শিরোনাম:
পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন রোদে পুড়ছে জামালপুর সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই সেই নারী আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২. পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের হাতে তুলে দেওয়া হলো সরিষার বীজ ও সার উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় হাসি ফুটছে কৃষকের মুখে, বিনামূল্যে সার-বীজ পেলেন ২৬ হাজার কৃষক জনপ্রিয়তার শীর্ষে ও আলোচনায় সবুজ তালুকদার, বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী টাইম টিভির সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ সাময়িক বরখাস্ত প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, “দহন দিনের সাতকাহন” উন্মোচন

সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ

রিপোর্টারের নাম

সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ব্র্যাক শাখা অফিসের উদ্যোগে ক্লায়েন্ট প্রোটেকশন কর্মসূচির আওতায় এক সদস্যকে গার্ডেন টিলার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে আয়োজিত অনুষ্ঠানে তারালিয়া গ্রামের ব্র্যাক সদস্য সোনালী মণ্ডল (স্বামী: উজ্জ্বল মণ্ডল)-এর হাতে একটি গার্ডেন টিলার তুলে দেওয়া হয়। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, দুই হাজার সদস্যের মধ্যে থেকে ক্লায়েন্ট প্রোটেকশন কর্মসূচির আওতায় প্রয়োজন বিবেচনায় এই সহায়তা প্রদান করা হয়েছে।

গার্ডেন টিলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক (দাবি) বালিয়াকান্দি শাখার এরিয়া ম্যানেজার রাশিদা বেগম, সমাধিনগর ব্র্যাক শাখার, শাখা ব্যবস্থাপক কার্ত্তিক চন্দ্র মণ্ডল, ব্র্যাক প্রগতির সিও মোঃ আলমগীর হোসেন, ব্র্যাকের সিডিওসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সংবাদ প্রেরক:
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST