June 28, 2026, 8:40 pm
শিরোনাম:
ঝালকাঠি-১ আসনে উন্নয়নের নতুন দিগন্ত জনসেবা ও সুষম বণ্টনে অনন্য এমপি জনাব,রফিকুল ইসলাম জামাল’ ফৈলজানা ইউনিয়নে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সকলের ঐক্যবদ্ধ সম্প্রীতি প্রয়োজন! ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি-মিঠু,সাধারণ সম্পাদক-তানু নির্বাচিত। নরসিংদীর শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ দুঃস্হদের মধ্যে অনুদান এর চেক বিতরণ। যতদূর চোখ যায়, শুধু আম আর আম—সাপাহারে জমে উঠেছে দেশের বৃহত্তম আমের বাণিজ্যকেন্দ্র সিংড়ায় ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ ডিমলায় বর্ণিত জোত জমি নিয়ে বিরোধ ঐতিহ্যের আঙিনায় হৃদয়ের মিলন: ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চ ও কাফেলা কুমিল্লার বর্ণিল মিলনমেলা

যতদূর চোখ যায়, শুধু আম আর আম—সাপাহারে জমে উঠেছে দেশের বৃহত্তম আমের বাণিজ্যকেন্দ্র

রিপোর্টারের নাম

যতদূর চোখ যায়, শুধু আম আর আম—সাপাহারে জমে উঠেছে দেশের বৃহত্তম আমের বাণিজ্যকেন্দ্র
নওগাঁ জেলা প্রতিনিধি:মোঃ রাফি হোসেন
নওগাঁর সাপাহার যেন এখন এক বিশাল আমের নগরী। সাপাহার জিরো পয়েন্ট থেকে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে চোখে পড়ে শুধু আম আর আম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী, আড়তদার, চাষি, শ্রমিক ও পরিবহনকর্মীদের পদচারণায় মুখর এই বিশাল কর্মযজ্ঞ। নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন—শুধু আমকে ঘিরেই গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক বাজার।
বর্তমানে নওগাঁর সাপাহার বাংলাদেশের একক বৃহত্তম আমের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। ভৌগোলিক সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিপুল পরিমাণ আমের সরবরাহের কারণে এটি এখন দেশের অন্যতম “ম্যাংগো হাব” (Mango Hub) হিসেবে স্বীকৃতি পেয়েছে।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সাপাহার উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের চাষ হয়েছে। এ বছর এখান থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একসময় বরেন্দ্র অঞ্চলের শুষ্ক ও উঁচু জমিতে ধান চাষ করে সামান্য লাভ করতেন কৃষকরা। কিন্তু গত ১২ থেকে ১৫ বছরে আম চাষে ব্যাপক সাফল্য এসেছে। বর্তমানে প্রতি বিঘা জমি থেকে কৃষকরা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিট মুনাফা অর্জন করছেন। ফলে আম চাষ এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন এনে দিয়েছে।
আমকে ঘিরেই আইনশৃঙ্খলা ব্যবস্থা
আমের ভরা মৌসুমে সাপাহার ও পোরশা এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থার বড় একটি অংশ আবর্তিত হয় এই আমের বাজারকে কেন্দ্র করে। আমের বাগান, চাষি, ক্রেতা-বিক্রেতা, আড়তদার, মহাজন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে জেলা পুলিশ।
বাজার এলাকায় নিরাপত্তা জোরদারে দিন ও রাত—উভয় পালায় রেঞ্জ রিজার্ভ ফোর্সসহ অন্তত ৪০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায়ও তারা সক্রিয় ভূমিকা রাখছেন।
যানজট বড় চ্যালেঞ্জ
তবে বিশাল এই আমের বাজারকে কেন্দ্র করে প্রতিদিনই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই সমস্যা নিরসনে একটি বাইপাস সড়ক অথবা আমের আড়তের জন্য পৃথক স্থান নির্ধারণ করা জরুরি।
প্রয়োজনে সকালবেলায় এই সড়ক এড়িয়ে নওগাঁ–মহাদেবপুর–পোরশা সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাদে-গন্ধে অনন্য সাপাহারের আম
স্বাদ, সুবাস ও পুষ্টিগুণে সাপাহারের আম দেশের অন্যতম সেরা হিসেবে পরিচিত। বিশেষ করে আম্রপালি (রূপালি) ও বারি-৪ জাতের আমের চাহিদা দেশজুড়ে ব্যাপক। অনুকূল ভৌগোলিক পরিবেশ, আধুনিক পরিচর্যা, বিজ্ঞানভিত্তিক চাষাবাদ এবং উন্নত জাতের কারণে সাপাহারের আম আজ একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে।
দেশের বৃহত্তম এই আমের বাণিজ্যকেন্দ্র শুধু অর্থনীতির চাকা সচল রাখছে না, হাজারো মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করছে। আমের মৌসুমে সাপাহারের এই প্রাণচাঞ্চল্য দেখতে কিংবা টাটকা ও মানসম্মত আম কিনতে যে কেউ ঘুরে আসতে পারেন নওগাঁর সাপাহারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST