June 18, 2026, 10:11 am
শিরোনাম:
এডিপির আওতায় বনওয়ারিনগর নগর ইউনিয়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ আরকান্দি গ্রামে ঈদগাহ মাঠ পাকাকরণ কাজের উদ্বোধন এমপি মনিরুল হকের দাড়ি রবীন্দ্রনাথের সাথে চরমোনাই পিরের কটুক্তির তোলপাড়ে টিপু হিয়াজুড়ির ব্যাক্ষা ঢাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী প্রযুক্তিগত সমস্যা, ভোগান্তিতে ব্যবহারকারীরা সাঁথিয়ায় কলেজছাত্র মনির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে TIMETV24.COM বিস্ফোরক আইনের মামলায় পূর্বভাগ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার মিয়া গ্রেফতার ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর: মাত্র ৪০ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব, বিনামূল্যে দেখা যাবে ১০৪টি ম্যাচ

এডিপির আওতায় বনওয়ারিনগর নগর ইউনিয়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

রিপোর্টারের নাম

এডিপির আওতায় বনওয়ারিনগর নগর ইউনিয়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ
মোঃমকবুল হোসেন
উপজেলা প্রতিনিধি:ফরিদ পুর। পাবনা
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বনওয়ারিনগর নগর ইউনিয়নের গরিব ও অসহায় কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনওয়ারিনগর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন আওয়াল এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তারা কৃষকদের উন্নত কৃষি পদ্ধতি অনুসরণ করে অধিক উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান।
স্প্রে মেশিন পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST