November 8, 2026, 4:04 pm
শিরোনাম:
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত উখিয়ায় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত কসবায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ কুমিল্লা মহেশাঙ্গণে শুরু হলো রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন ব্রত ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জেরে পাবনায় বাবার ওপর হামলার অভিযোগ, জিডি করেও রেহাই মেলেনি ফরিদপুরের ডেমড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার বিজয়নগরে পরিবেশ হাই লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত

রিপোর্টারের নাম

৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
সকাল ৬ টা থেকে টানা সড়ক ও রেলপথ অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলনকারীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে অবরোধ তুলে নেন তারা। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলও উপস্থিত থাকবেন। বৈঠকে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।

বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও অবরোধ কর্মসূচি দেওয়া হবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, বিএনপি নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে সকাল ৬টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

সকালে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি সড়কপথেও যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

এ সিদ্ধান্তের পর থেকেই বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের দাবি, ছয়টি গ্রাম পুনরায় বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে হবে এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগ থেকে সরে আসতে হবে। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রোববার সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে নামেন তারা।

অবরোধ স্থগিতের পর সংশ্লিষ্ট সড়ক ও রেলপথে যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনকারীরা পুনরায় কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST