November 8, 2026, 4:04 pm
শিরোনাম:
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ স্থগিত উখিয়ায় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত কসবায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ কুমিল্লা মহেশাঙ্গণে শুরু হলো রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন ব্রত ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ছেলের সঙ্গে পূর্বশত্রুতার জেরে পাবনায় বাবার ওপর হামলার অভিযোগ, জিডি করেও রেহাই মেলেনি ফরিদপুরের ডেমড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার বিজয়নগরে পরিবেশ হাই লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

উখিয়ায় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

উখিয়ায় পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারের সবুজ চত্বরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে ছিল ধর্মীয় সংকীর্তন। এতে সংগীত পরিবেশন করেন , চট্টগ্রামের বিশিষ্ট কীর্তনীয়া বাবু বিকাশ দত্ত এবং  বিশিষ্ট কীর্তনীয়া বাবু হৃদয় বড়ুয়া। দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে পুণ্যার্থী ও উপাসক-উপাসিকাদের ব্যাপক সমাগম ঘটে।
গত ৬ নভেম্বর শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই চীবর দানোৎসবে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং উপস্থিত ভিক্ষুসংঘের উদ্দেশ্যে চীবর উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত পুণ্যার্থীরা দেশ, জাতি তথা বিশ্ববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করেন। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান ব্রতী হিসেবে দায়িত্ব পালন করেন ভুলু বড়ুয়া ও তাঁর সহধর্মিনী পূর্ণিমা বড়ুয়া। এছাড়া আয়োজনে সার্বিক সহযোগিতা করেন পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বুদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST