November 2, 2026, 10:00 am
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে মাদকের বিরেুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার কাশিয়ারবিল রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পরিচালনা কমিটি গঠন, উৎসবের তারিখ ঘোষণা পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন আমাদের পাবনা, নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিজয়নগরে ১৯৭ বোতল স্কফ সিরাপসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজকে চেয়ারম্যান প্রার্থী করার দাবি, টুকুর কাছে এলাকাবাসীর আহ্বান

রিপোর্টারের নাম

খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজকে চেয়ারম্যান প্রার্থী করার দাবি, টুকুর কাছে এলাকাবাসীর আহ্বান

জাহিদুল হক জাহিদ : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. বখতিয়ার ফিরোজকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে দাবি জানান তাঁরা।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮টি গ্রামের নারী-পুরুষ, যুবক ও বিভিন্ন বয়সী মানুষ মিছিল নিয়ে অংশ নেন। আয়োজকদের দাবি, সভাস্থল ও আশপাশের সড়কে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. বখতিয়ার ফিরোজ বলেন, ‘আমি কোনো পদ-পদবির জন্য রাজনীতি করিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ১৭ বছর ধরে রাজপথে সংগ্রাম করেছি। দলের দুঃসময়ে ঘরবাড়ি ছেড়ে রাজপথে ছিলাম। আপনাদের ভালোবাসা নিয়ে কথা দিচ্ছি, খোকশাবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত, শিক্ষিত ও উন্নয়নের মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।’

সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্দেশে বলেন, খোকশাবাড়ী ইউনিয়নবাসীর দাবি, ত্যাগী ও পরীক্ষিত নেতা বখতিয়ার ফিরোজকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। তাঁদের ভাষ্য, ফিরোজ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান বাবু। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ‘টুকু ভাইয়ের সমর্থন চাই, ফিরোজ ভাইয়ের বিজয় চাই’ স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সভার আহ্বানে ছিলেন ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST