November 4, 2026, 5:44 pm
শিরোনাম:
ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  টানা ৪র্থ বারের মতো সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি রাকিবুল হাসান সম্মাননা ক্রেস্ট তুলে দিলেন পুলিশ সুপার রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি

নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠি

মোঃ আকাশ উজ্জামান শেখ 
রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি
আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর শুভ উদ্বোধন করবেন। এই ঐতিহাসিক ও জাতীয় আয়োজনকে উৎসবমুখর ও সফল করতে রামপাল উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় উপজেলা অফিসার ক্লাবে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন হাওলাদার।

সভায় উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাজালাল গাজী, সহ-সভাপতি মোঃ মুনাওয়ার রনি, সাধারণ সম্পাদক মোঃ সাগর আহমেদ, সহ-সভাপতি মোঃ আরিফ গজনভী, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সোহানুর রহমান, গ্রন্থাগার ও পাঠাগার সম্পাদক মোঃ আকাশ উজ্জামান শেখ , কার্যনির্বাহী সদস্য মোঃ বাকি বিল্লাহ, সাধারণ সদস্য হাসান তালুকদার এবং সদস্য মোঃ তায়েব নূরসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

 

সভায় সভাপতি মিজ তামান্না ফেরদৌসী জানান, দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার প্রসারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী কর্তৃক খুলনা জেলা স্টেডিয়াম থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানটি রামপালসহ দেশের প্রতিটি উপজেলায় সফলভাবে বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

স্থানীয় প্রশাসন ও রামপাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন প্রচার-প্রচারণা ও প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST