August 1, 2026, 9:11 pm
শিরোনাম:
নোয়াখালীতে হেফাজতের সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন, উস্কানি ও মিথ্যাচারের দাবি হেযবুত তওহীদের মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন রামুতে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু অভিষেক, চণ্ডীপাঠ ও গীতাপাঠ অনুষ্ঠিত নোয়াখালীতে প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে কৃষিজমি ও ঘরবাড়ি অভূতপূর্ব সম্মাননায় ভাসলো চ্যাম্পিয়ন কুমিল্লা: জাতীয় ক্রিকেটে ইতিহাস গড়া বীরদের নাগরিক সংবর্ধনা সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন নিয়ে সরগরম আলোচনায় সাবেক ভিপি শামীম খান ফুটেজসহ ৩১ জুলাই ২০২৬ ঝালকাঠি, কাঠালিয়া ঝালকাঠি কাঠালিয়ায় জামাতে ইসলামী ইসলামিক দল নয়, মওদুদিকে আমি মাওলানা বলতে চাই না – এমপি রফিকুল ইসলাম জামাল তৃণমূল রাজনীতি থেকে জনসেবার অঙ্গীকারঃ ইউনিয়ন উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে আলোচনায় বিএনপি নেতা বাবুল আক্তার নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন নিয়ে সরগরম আলোচনায় সাবেক ভিপি শামীম খান

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন নিয়ে সরগরম আলোচনায় সাবেক ভিপি শামীম খান

মোঃ জাহিদুল হক জাহিদ সিরাজগঞ্জ:

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। নির্বাচন কমিশনও ভোটের দিনক্ষণ নির্ধারণ করেনি। তবে এরই মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় সম্ভাব্য নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে আগাম নির্বাচনী আমেজ। চায়ের দোকান, হাট-বাজার, মাঠ-ঘাট এবং বিভিন্ন সামাজিক আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
স্থানীয়দের একাংশের আলোচনায় উঠে আসছে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খানের নাম। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগে সক্রিয় থাকায় তিনি সাধারণ মানুষের মধ্যে পরিচিতি অর্জন করেছেন। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টিও আলোচনায় উঠে আসছে।
বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত সততা, বিনয়ী আচরণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে নিয়ে আলোচনা বাড়ছে। অনেকেই মনে করছেন, নির্বাচন যত এগিয়ে আসবে, রাজনৈতিক সমীকরণও তত স্পষ্ট হবে।
আরো জানাযায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং জনগণের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামীম খান। তার দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
তবে নির্বাচন কমিশন এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি এবং কোনো প্রার্থিতাও চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত কারা নির্বাচনে অংশ নেবেন এবং ভোটাররা কাকে নির্বাচিত করবেন, সেটিই নির্ধারণ করবে সিরাজগঞ্জ সদর উপজেলার আগামী দিনের নেতৃত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST