August 4, 2026, 5:39 pm
শিরোনাম:
এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” — এ্যাড. মিজানুর রহমান মুবিন পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার; দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনের অনন্য প্রাপ্তি: অটোরিকশা ফিরে পেয়ে ফুল হাতে পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চরম দুর্ভোগ — ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, অচল জেনারেটর! বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ জাহিদুল হক জাহিদ সিরাজগঞ্জ:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু খান, যুবদল নেতা আব্দুল লতিফ ও ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সুমন শেখসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি শামীম খান।
এ সময় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST